বরিশাল র‌্যাব-৮-এর সদসরা বিশেষ অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের গোলাপ গাজীর ছেলে আবদুল জলিল গাজী (৫০) এবং রাজধানীর উত্তরার হারেজ ফকিরের ছেলে মো. আশরাফ ফকির (৫৫)।

মঙ্গলবার তাদের খুলনা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যাবের বরিশাল কর্যালয়ের সহ অধিনায়ক মেজর আদনান সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মেজর আদনান বলেন, বাঘের চামড়া বিদেশে পাচার করার জন্য মওজুদ করেছে এমন সংবাদ পেয়ে তারা মঙ্গলবার দুপুরে অভিযান চালান খুলনার কাস্টমস রোডে আবদুল আলীমের বাড়িতে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলানোর সময় আবদুল জলিল এবং মো. আশরাফকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বাঘের চামড়, দুটি মোবাইল এবং তিনটি সিম।

মেজর অদনান আরও জানান, জিজ্ঞাসবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন, তারা দেশের বাইরে বাঘ ও অন্যান্য পশুর চামড়া পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। উদ্ধার হওয়া বাঘটির লেজসহ দৈর্ঘ্য ৬ ফুট ৫ ইঞ্চি। এ ঘটনায় মামলা করা হয়েছে।

কেএইচ