সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল কর্মকার পাড়া শ্মশান কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। কালী প্রতিমার পুরো কাঠামোটি বুধবার সন্ধ্যায় উল্টে দেয়ায় কালী প্রতিমা ও ডাকিনী যোগিনীসহ তিনটি প্রতিমা ভেঙ্গে গেছে।

সংবাদ পেয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, থানা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর কমিটির সভাপতি বিজয় দত্ত আলোক, সাংবাদিক অশোক ব্যানার্জী, স্বপন সান্যাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর ইসলাম জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এআর