কুষ্টিয়ার মিরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর দুলাল বিশ্বাস নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতিয়ান গ্রামের নাসির মন্ডল তার স্ত্রী রুপালী বেগমকে তিন মাস আগে তালাক দেন। এরপর রুপালী কুষ্টিয়া আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে নাসির মামলা তুলে নেওয়ার জন্য তার শ্বশুরকে চাপ দিয়ে আসছিল। একপর্যায়ে রোববার সকালে নাসির তার শ্বশুরবাড়িতে উপস্থিত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন এবং শ্বশুর দুলাল বিশ্বাসকে কাঠ দিয়ে আঘাত করেন। দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আকতারুজ্জামান জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ





