রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মগবাজারের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফের বিস্তারিত পরিচয় ও ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, গতকাল রাত ১০টার কিছু পরে আমবাগান এলাকায় কয়েকজন দুর্বৃত্ত আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আরিফ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, আরিফের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়।

এমআর