আসন্ন ৩য় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার প্রার্থীদের প্রচার-প্রচারণা আর গণসংযোগে জমে উঠেছে ।

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল জেলার ২২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের মাঝে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তেজনা।

ভোটাররা বলছেন, যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। আর নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার ২২টি ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি-রাস্তাঘাট। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা।

নির্বাচন যতোই ঘনিয়ে আসছে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা ততোই বাড়ছে।

নির্বাচন কর্মকর্তা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার বলেন, 'আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে কিনা বিষয়গুলো লক্ষ করার জন্য ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে দেখছেন আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন।'

দুই উপজেলার ২২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১শ' ২ জন, সাধারণ সদস্য পদে ৮শ' ৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২শ' ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এইচ ই