গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকালে হরিনাথপুর ইউপি পরিষদের উদ্যোগে তালুকজামিরা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান জরিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার হরিনাথপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত রাখতে বিদ্যালয়েরর শিক্ষার্থী-শিক্ষকসহ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
এইচ ই





