জামিন পাওয়ার পর ফের জেলগেট থেকে আটক হলেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ। অন্য একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আবারো আদালতের মাধ্যমে জেলে যেতে হল।
বুধবার সকাল ১০টায় জেলগেট থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি ইসলামিয়া মাদরাসার উপাধ্যক্ষ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি তিনি পাবনা ইসলামিয়া মাদরাসা সংলগ্ন জামায়াত অধ্যুষিত দারুল আমান ট্রাস্ট্রে গোপন বৈঠক করার সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বেশকিছুদিন তিনি কারাগারে ছিলেন।

জামিনে ছাড়া পেয়ে বুধবার তিনি জেল থেকে বের হন। পরে অন্য মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ইআর