বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পায়ঁতারার অভিযোগ এনে ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতা কর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা শহরের দত্তেরহাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আবু তাহের, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি নেয়ামত উল্লাহ শাকের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, নোয়াখালী সরকারী কলেজের সভাপতি আমিরুল ইসলাম নাসিম, পৌর সভাপতি আবদুল্লাহ আল-মাসুম, ডা: মোসলেহ উদ্দিন, মিনহাজুল আনোয়ার মিশুসহ প্রমুখ।

এছাড়াও, একই দাবীতে জেলার চাটখিল ও সেনবাগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতা কর্মীরা।

এসএইচ