মেহেরপুর শহরের ঘোষপাড়ায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম রেজা (২২) নামের এক কলেজ ছাত্রের মূত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা মেহেরপুর সদর উপজলার আমদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেরপুর শহরের ঘোষপাড়ায় সনাতন ঘোষের বাড়িতে পানির পাম্প সেটিংয়ের কাজ করছিল সেলিম রেজা। কাজ করার সময় বিদ্যুৎ চলে গেলে অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ বন্ধ করেনি সে। পানির পাম্পে কাজ করা অবস্থায় বিদ্যুৎ ফিরে এলে সেলিম রেজা বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহত সেলিম রেজার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

এমই