মিথ্যা আশ্বাস সহ বিদেশে চাকুরির প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হওয়া স্কুলপড়ুয়া ২৫ বাংলাদেশী শিশু দীর্ঘ ৩ বছর পর মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোষ্টে দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।
ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট বিজিবির কাছে হস্তান্তর করেন। দেশে ফেরা শিশুদের গড় বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে।
বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাফিজুর রহমান জানান, ভারতের বিভিন্ন প্রদেশে শিক্ষাগ্রহণ সহ চাকরির প্রলোভনে ভারতে পাচার করা হয় তাদেরকে।
পরে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। তাদেরকে পাঠানো হয় জেল হাজত সহ সুকর্না, সংলাপ ও ধ্রুব সহ বিভিন্ন শেল্টার হোমে। দীর্ঘ আড়াই থেকে ৩ বছর পর তাদেরকে দেশে ফেরত আনা হয়। আনুষ্ঠানিক প্রাক্রয়া শেষে তাদের পোর্ট থানায় পাঠানো হয়।
সেখান থেকে মানবধিকার সংগঠন বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি তাদেরকে গ্রহণ করে গন্তব্যে রওনা দেয়।
ফেরত আসা শিশুরা হলেন, পিরোজপুরের হুসনাইন, শরিয়তপুরের শাহ আলী,ঢাকা বাবু হোসেন,সোহাগ সাতক্ষিরার শিবুপদ, তুহিম মন্ডল, আনিসুর, জসিম, প্রসোনজিত, শামিম, সাইদুল, সবুজ, আমির, করিমুল, হাফিজুর, রাজা মিয়া, খুলনার সোহাগ গাজী, আহাদ, আব্দুল সালাম, মতিউর,মেহেদী যশোরের উছমান, মাহবুব, ঢাকার হাবিববুর।
নড়াইলের রাকিব হোসেন বলেন, দালালচক্র বিদেশে চাকুরির নামে তাদের কাছ থেকে ৩ থেকে ১০ হাজার টাকা করে নিয়ে ভারতে পাচার করে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





