রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) বিভিন্ন মডেলের ১ হাজার ৫২৯টি বাসের মধ্যে অচল হয়ে পড়ে আছে ৪৭৯টি। এর মধ্যে ভলভো ৫০টি বাসের মধ্যে অচল ৪৯টি। সচল মাত্র একটি।

দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মঙ্গলবার এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের উত্তরে এই পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে বিআরটিসিতে বিভিন্ন মডেলের মোট ১ হাজার ৫২৯টি বাস রয়েছে। এর মধ্যে ৪৭৯টিই অচল। এই অচল বাসগুলোর মধ্যে আবার ১৮২টি মেরামত অযোগ্য।

তিনি আরো জানান, বাকি ২৯৭টি ভারী বাস সমন্বিত কেন্দ্রীয় কারখানায় মেরামতাধীন রয়েছে। তার মধ্যে ১২টি হলো চায়না বাস।

জেআই