বাংলা নববর্ষের প্রথম দিনই দেশে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছড়ালো। দেশে করোনাভাইরাসে সোমবার (১৩ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ২০৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৭ জন।
এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১০১২। আর প্রাণহানি হলো ৪৬ জনের। গত ২৪ ঘন্টায় মোট ১৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। এখন মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন। শিগগিরই আরও ৯টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনায় বাংলাদেশ পরিস্তিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২০৪
মোট আক্রান্ত ১০১২
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ৪২
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৭২
হোম কোয়ারেন্টাইন ১০৭৮৭
আইসোলেশন ৩৮৩
মোট মৃত্যু ৪৬
এসময় করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলারও আহ্বান জানান তিনি।
মহামারী করোনাভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।
করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টা পর্যান্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন।
তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৯ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৬৯২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
এএস





