কিশোরগঞ্জের ভৈরবে ৩’শ পিস ইয়াবাসহ মোখলেছ মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের চণ্ডিবেড় কবরস্থান সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, সম্ভুপুর গ্রামের মৃত জমশেদ আলী মিয়ার ছেলে মোখলেছ মিয়াকে ৩’শ পিস ইয়াবা ও একটি ডিসকভার মোটরসাইকেল ঢাকা মেট্রো-হ- ২৭ ৪৬ ৮৬ সহ আটকের পর ভৈরব থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, আটক মোখলেছ মিয়ার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এআর





