চট্টগ্রাম জেলা ও নগরীতে অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ ২০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নগরীতে ৯২, জেলায় ১০৯ জন আসামী রয়েছে। জেলার ১০৯ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০০, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ১ জন আসামী রয়েছে। নগরীতে গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ১১, সিআর ১৬ এবং সাজাপ্রাপ্ত ১ জন আসামী রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, অপরাধীদের ধরতে অভিযান চলছে।

রোববার রাতভর চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন উপজেলার বাসা-বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিগত ২৪ ঘন্টায় মোট ৯২ জন আসামী গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ০৫টি ছোরা, ০১টি ধামা, ০১ টি কিরিচ। মামলা দায়ের করা হয় ১০টি।

এআই