জমি-জমা নিয়ে বিরোধের জেরে দু'দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও আরো ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার আলম ডাঙ্গার হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

এআর