বান্দরবানে একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমানের অস্ত্র-গোলাবারুদসহ তিন অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বান্দরবান সদরের মাষ্টার গেস্ট হাউজ নামে একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া দু’জন হল, লাল পিয়াল থা বম (৪৮), বা মু বম (৪৫) ও সিন থাই চাকমা (৪৪)।
তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে তিনটি একে ৪৭ রাইফেল ও দু’টি ম্যাগজিন, দুইটি বিদেশি পিস্তল ও দু’টি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি।
র্যাব চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন উপজাতীয় অস্ত্র বিক্রেতাকে আটক করেছি। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
এআই
জাতীয়
বান্দরবানে একে-৪৭ সহ তিনজন গ্রেফতার
বান্দরবানে একটি আবাসিক হোটেল থেকে বিপুল পরিমানের অস্ত্র-গোলাবারুদসহ তিন অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন





