শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৪ জুলাই) সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছে থেকে ৫৪১ পিস ইয়াবা, ৮ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ২৫০ দশমিক ৫ গ্রাম হেরোইন ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।

এনএইচ