রাজশাহী শাহ মাখদুম বিমান বন্দরের রানওয়েতে প্রশিক্ষণকালে বিমান দুর্ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট ফ্লাইং অফিসার তামান্না রহমান(২২) ঘটনা স্থলেই নিহত হয়েছেন।
এ ঘটনায় ইন্সটেক্টর সাইদ কামাল গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বাংলাদেশ ফ্লাইং একাডেমির ইঞ্জিনিয়ার রুমি জানান, ইন্সটেক্টর সাইদ কামাল ও কো-পাইলট তামান্নাসহ দুইজন একটি প্রশিক্ষণ বিমান উড়াচ্ছিলেন। বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কো-পাইলট তামান্না ঘটনাস্থলেই মারা যান।
এসএইচ





