যশোরের অভয়নগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছচাপায় দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার দুলগ্রাম ও একতারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন জানান, রাতে উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ভেঙে পড়া গাছচাপায় দুই নারী নিহত হন। এ ছাড়া ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, কলা, ভুট্টা ও আম বাগানের। ভেঙে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। বিদ্যুৎ লাইনে বড় বড় ভেঙে পড়েছে। এতে উপজেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এআই