চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। বগুড়া-১ ও যশোর-৬ আসনেও একই দিন উপনির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীন বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

তফসিল অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ এবং ৯ মার্চ প্রতীক বরাদ্দ। আর ২৯ মার্চ একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।