ধানমন্ডির শংকর এলাকা থেকে তিনটি পিস্তল ২শ ১৫ রাউন্ড গুলি আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার আবু ইউসুফ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- বিল্লাল বিশ্বাস ও মঞ্জু।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান হবে বলেও জানান আবু ইউসুফ।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]