ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে চারজনকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার কামারখালী ব্রিজের টোলপ্লাজার কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, পুলিশের বেল্ট ও হাতকড়া জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম ব্যাপারী (৩০), খোরশেদ আলম (৩০) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মো. সম্রাট।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, রোববার রাতে কামারখালী ব্রিজের টোলপ্লাজায় চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে টোলের টাকা না দিয়ে কর্মরতদের গালমন্দ করেন।
এ সময় টোলপ্লাজায় কর্মরতরা পরিচয়পত্র দেখাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টোলপ্লাজায় কর্মরতরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে দেয়।
এমএনজে





