দিনাজপুর সড়র উপজেলার লক্ষ্মীতলা হাট এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ যাত্রী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের বাবলু এন্টারপ্রাইজের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, বাসটি ঢাকা থেকে ছেড়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে মহাসড়কের লক্ষ্মীতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওএফ