চট্টগ্রাম নগরীতে একটি সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। এসময় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার চাক্তাই ব্রিজ এলাকায় ওই অটোরিক্সায় তল্লাশি চালায় পুলিশ।

আটক হওয়া তিনজন হল, কক্সবাজার সদর উপজেলার মো.কুদ্দুসের ছেলে মো.আরিফ (১৯), রহমত আলীর ছেলে জমির উদ্দিন (২১) এবং মৃত আব্দুস শুক্কুরের স্ত্রী রোকেয়া বেগম (২৫)।

বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, চেকপোস্টের তল্লাশিতে সিএনজি অটোরিক্সা থেকে আট কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক দাম প্রায় আশি হাজার টাকা বলে দাবি করেন তিনি।

কেএইচ