যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কে‌জি গাঁজাসহ সাইফুল (৩৫) নামে এক মাদক ব্যবসা‌য়ীকে আটক করেছে পু‌লিশ।

রোববার (২৬ আগষ্ট) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন স্বরবানহুদা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

আটক সাইফুল বেনাপোল পোর্ট থানার স্বরবানহুদা গ্রামের তক্কেল মোড়লের ছেলে।

‌বেনা‌পোল পোর্ট থানার এসআই পিন্টুলাল বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে স্বরবানহুদা গ্রামের সাইফুলের বাড়ি তল্লা‌শি করে বা‌ড়ির বা‌লির ডিপের মধ্যে থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে ওই প্যাকেটে ৬ কে‌জি গাঁজা পাওয়া যায়।

‌বেনা‌পোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসা‌মিকে আদালতে পাঠানো হবে।

নাছির/এসএম