সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরবাড়ী-বগুড়া সড়কের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হক জানান, ঢাকার চন্দ্রা-গুলিস্তান রুটের আজমেরী গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

রায়গঞ্জের ষোলমাইলে বাসটি সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ২২ বাসযাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতের মধ্য তিনজনের অবস্থা আশংকাজনক।

এমআর