গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা আলতাব হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, তিন বছর আগে উপজেলার কামারদহ ইউনিয়নের বার্ণা আকুব গ্রামের বাসিন্দা শামীমের সঙ্গে বিয়ে হয় সুমির। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমির ওপর প্রায়ই নির্যাতন চালাতো শামিম।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমিকে বেদম মারধর করে শামীম। এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে শামীমসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এআই/





