ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘুঘা ইউনিয়নের চাঁনপুর গ্রামে বুধবার দুপুরে দুই পুলিশ কর্মকর্তাকে (এএসআই) কুপিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মঈনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত ৭৭ মামলার আসামিকে ধরতে গেলে দুর্বৃত্তরা দুই সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ওপর চড়াও হয়। এ সময় তাদের মারধর ও কুপিয়ে আহত করা হয়।
তিনি আরও বলেন, আহত দুই এএসআইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ





