এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারিধারা ফায়ার সার্ভিসের ২ ইউনিট। পরে সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণেই এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এনএইচ





