সাতক্ষীরায় চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২০ জন যাত্রী ঝলসে গেছে। শনিবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরার তুজুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস তুজুলপুর এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে বাসটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী ঝলসে গেছেন। আহত অবস্থায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের গ্লাস ভেঙে লাফিয়ে পড়ে প্রাণরক্ষা করেন।
সোহাগ পরিবহন কর্মকর্তারা জানান, বাসটি গ্যাস চালিত ছিলো। সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





