নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় কালিয়া-গোপালগঞ্জ সড়কের বাগুডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার আহত হয়েছে। নিহত বিপ্লব (১৫) নড়াগাতির যোগনিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে এবং শান্ত (১৫) নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে। 

জানা যায়, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু উপজেলার বাগুডাঙ্গা থেকে চাপাইল ব্রিজঘাটের দিকে যাচ্ছিল।   এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়। আহত মোটরসাইকেল আরোহী বাঁধন সরকার (১৬) যোগানিয়া গ্রামের বাবু সরকারের ছেলে এবং ট্রাকের হেলপার ইরশাদ (২৮) বাগুডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে।

উপজেলার নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান,‘বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে।

হুমায়ুন