পাবনা সদরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইন্তাজ আলী(৪৫), সেলিম হোসেন(২৮), রিংকী(১৫) ও হাবিবকে(৪০)গুরুতর আহত অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর ক্যালিকো কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থেকে চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস রাজাপুর ক্যালিকো কটনমিলের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এসএইচ





