বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের সময় ১১টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বেনাপোল বন্দরের কাস্টম শুল্ক গোয়েন্দা।
শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে আটক করা এই স্বর্ণের পরিমাণ ২ কেজি ৭শ ৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫লক্ষ| বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার আব্দুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক নারীর নাম রোখসানা বেগম (৩৩)। তার বাবা আবুল হোসাইন, ঢাকার ওয়ারীর মানিকনগরে। রোখসানার পাসপোর্ট নম্বর ডিজে০৪৯৯২১৯।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আব্দুস সাদিক জানান, বেনাপোল কাস্টমসের চেকপোস্ট দিয়ে রোখসানা বেগম পার হওয়ার সময় গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছে স্বর্ণের ১১টি বার পাওয়া যায়। এর পরিমাণ পৌনে তিন কেজি।’ আটক রোখসানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে, শুক্রবার (১৪ জুলাই) সকালেও বেনাপোল বন্দর থেকে ভারতে পাচারের সময় স্বর্ণের পাঁচটি বারসহ একজনকে আটক করা হয়।
এমএনজে
নাসির/এমএনজে





