কুয়াকাটায় বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে কুয়াকাটা-তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ২ দিন ধরে বিদ্যুৎ বিহীন রয়েছে।

মোমবাতি জ্বালিয়ে অন্ধকারে চলছে চিকিৎসা সেবা। দুর্ভোগের শেষ নেই সমুদ্র উপকূলীয় এলাকার শত শত রোগিদের। বকেয়া বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করে হাসপাতালের বাৎসরিক বরাদ্ধের টাকা লোপাটের অভিযোগ উঠেছে।

পল্লী বিদ্যুৎ মহিপুর সুত্রে জানাযায়,কুয়াকাটা-তুলাতলী ২০ শয্যা হাসপাতালের ২০১৪ইং জুলাই থেকে ২০১৫ইং জুন মাস পর্যন্ত এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া বাবদ লক্ষাধিক টাকা পরিশোধ না করায় গত সোমবার বেলা ১১টার দিকে বিদুৎ লাইন বিছিন্ন করেছে পল্লী সমিতির স্থানীয় কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারনে গত দুই দিন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বিপর্যস্ত হয়ে পরেছে। মোমবাতি জ্বালিয়ে চলছে জরুরী স্বাস্থ্যসেবার সাময়িক কার্যক্রম। কখন বা কবে নাগাত শেষ হবে এ দুর্ভোগ তা কেউ বলতে পারছে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ লোকমান হাকিম’র কাছে জানতে চাইলে তিনি জানান,বরাদ্ধ না থাকায় বিদ্যুৎ বিল বাকি রয়েছে,তাই সংযোগ বিচ্ছিন্ন করেছে।

এ ব্যাপারে জেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এম মজিবুল হক বলেন, কুয়াকাটা হাসপাতালের জন্য কোন বরাদ্ধ নাই। কলাপাড়া উপজেলা হাসপাতালের নিয়ন্ত্রনে চলছে এই হাসপাতালটি।

সরকারী হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাময়িক রোগিদের দূর্ভোগ সৃষ্টি করা হয়েছে। তবে এ সমস্যা সমাধান করা হচ্ছে শ্রীঘ্রই।

এসএইচ