ভোলার বাংলাবাজার এলাকার একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে পুলিশের একটি টিম দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ২টি টুটু বোর পিস্তল ও একটি কাটা বন্দুক রয়েছে।

দৌলতখান থানার ওসি মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদ পেয়ে বাংলাবাজার সংলগ্ন মধ্য জয়নগর গ্রামের শ্মশানঘাট এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় খালের মধ্যে একটি ব্যাগ ভর্তি অস্ত্র উদ্ধার করা হয়। তবে কে বা কারা এসব অস্ত্র এনেছে তা জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

এএইচ