চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার আলাদা স্থান থেকে ২৬১ বোতল ফেনসিডিল, ৩৪ বোতল উন্নতমানের ভারতীয় মদ ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি ও পুলিশ।
বুধবার দিবাগত রাত ৪ টার দিকে এসব জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দর্শনা ক্যাম্পের সুবেদার মহসিন আলীর নেতৃত্বে একদল বিজিবি জেলার শিংনগর ও জয়নগর সীমান্তে অভিযান চালায়। এ সময় ১৩৭ বোতল ফেনসিডিল, ৩৪ বোতল মদ ও বাইসাইকেল জব্দ করে তারা।
এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে জীবননগর থানার এ এস আই আশরাফ আলী তার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাকা মাঠে একটি ঝোঁপে অবস্থান নেয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি চটের বস্তা ফেলে পালিয়ে যায় ৩-৪ চোরকারবারী। পরে বস্তা তল্লাশি করে ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





