ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে সোমবার ভোরে শিশুসহ ২০ নারী পুরুষকে আটক করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক অপুর্ব হাসান জানান, বিজিবি সদস্যরা সোমবার ভোরে পুটখালী সীমান্তের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ২০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
আটককৃতদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। এরা সকলে দালালের মাধ্যমে ভালো কাজের জন্য ভারতে যাচ্ছিল বলে তিনি জানান। এদের মধ্যে ছয়জন নারী ১২ জন পুরুষ ও দুইজন শিশু রয়েছে।
এদের বাড়ি নড়াইল,পিরোজপুর,বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





