মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে এক কোটি ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার পদ্মা ইয়াং ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা থেকে এ জাল জব্দ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা শাহাজাদা জানান, পাগলা কোস্টগার্ড ও মুন্সীগঞ্জ মৎস্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদ্মা ইয়াং ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় এক কোটি ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা কারেন্ট জাল মুন্সীগঞ্জ নয়াগাঁও এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে পাগলা কোস্টগার্ডের চিফ পেটি অফিসার উপস্থিত ছিলেন।

ওএফ