রাজাধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ওষুধ উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে একটি ওষুধ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তাকে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে গ্রীণ রোডের একটি ভবনে র্যাবের সহায়তায় এ অভিযান চালায় ওষুধ প্রশাসন।
দণ্ড ও আর্থিক জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন, মাল্টিপল হেলথ ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম (৪২) ও একই প্রতিষ্ঠানের ব্যবসায়িক পার্টনার মো. মহিউদ্দিন (৩২)। প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
র্যাব-২ এর সহকারি পরিচালক (অপারেশান) অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, কিছু প্রতিষ্ঠান নিয়মনীতি উপেক্ষা করে বেশি লাভের আশায় অনৈতিকভাবে নিম্নমানের অবৈধ ওষুধ উৎপাদন ও বিপণন করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। যার ফলে মানুষের শারীরিকভাবে ক্ষতি হচ্ছে এমনকি মৃত্যুও হচ্ছে।
তিনি জানান, সন্ধ্যা সাতটায় রাজধানীর ১৪২/বি, গ্রীন রোড, (৫ম তলা) মাল্টিপল হেলথ ফার্মা লিমিটেডে অভিযান চালানো হয়। অবৈধ ওষুধ বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেই গোয়েন্দা তথ্য ছিল। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মচারিসহ ১৫ জনকে আটক করে র্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে মো. শাহ আলম ও মোঃ মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে অন্যদের ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
জাতীয়
রাজধানীতে বিপুল অবৈধ ওষুধ উদ্ধার, ২ জনের কারদণ্ড
রাজাধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ওষুধ উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে একটি ওষুধ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তাকে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে





