ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশ কোচ, কাঁচামালের গাড়িসহ দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার সকাল ৬টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ফেরিঘাটের ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশার তীব্রতায় নৌ-পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।

তিনি জানান, কুয়াশা সরে গেলে ফেরি চলাচল ফের শুরু করা হবে। এরই মধ্যে ঢাকামুখী ট্রাকসহ অসংখ্য যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
জেড