যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় দুলাল হক (২৫) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত ও হেলপার রিপন (২০) গুরুত্বর আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে যশোর-বেনাপোল সড়কের নাভারন বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুলাল হক ভোলা জেলা সদরের কুতুবা গ্রামের সিরাজুল হকের ছেলে। আহত রিপন কুমিল্লা জেলা সদরের ফিরিঙ্গির হাটের রুহুল আমিনের ছেলে। তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, ঢাকা থেকে (ঢাকা মেট্রো-ট ১১-৬২১৮) কাভার্ডভ্যাটি পণ্যবোঝাই কওে যশোরের বেনাপোলে দিকে আসছিলেন। ভোর ৫ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে চালক ও হেলপার আহত হয়। স্থানীয় লোকজোন গুরুত্বর অবস্থায় চালক ও হেলপার কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে চালক দুলাল মারা যান।তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
শেখ নাছির/এমই





