মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সফরে জন্মভূমি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আজ বুধবার যাচ্ছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফারুল্লাহ এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক শেষে পুরো উপজেলা শহরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে।
এদিকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পুরো এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
এআই





