জঙ্গলে শান্তি আনবে বলে জীবনবাজী রেখেছিল এক ক্ষুদে খরগোশ। এ জন্যে সে ক্ষুদে খরগোশকে রক্ত ঝরাতে হলো, প্রাণ দিতে হলো। তবে তার রক্ত বৃথা যায়নি, যাবার আগে সে রেখে গেছে তার আদর্শ আর কিছু অনুসারী, যারা তার হয়ে লড়বে।

আমরাও যদি মানুষের সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে চাই, তবে এমনি করেই জীবনবাজী রাখতে হবে। এই শিক্ষাকে সামনে রেখেই রচিত হয়েছে কাজী তাবাস্সুম এর রচনা ও পরিচালনায় ক্ষুদে খরগোশের পালা বই ও সিডি।

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি: প্রকাশিত শিশুতোষ এ বইটির প্রচ্ছদ ও চমৎকার সব ছবি এঁকেছেন এ এস এম জাকারিয়া। সার্বিক ব্যবস্থাপনায় শরীফ বায়জীদ মাহমুদ।

চমৎকার এই বই এর খুচরা মূল্য রাখা হয়েছে ৩৫০/= টাকা।

ক্ষুদে খরগোশের পালা বই ও সিডি এখন পাওয়া যাচ্ছে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানস্থ বুক সোসাইটির নিজস্ব স্টল নং ১৯০ এবং ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম দক্ষিণ গেইটস্থ অমর একুশে ইসলামী বই মেলায় স্টল নং ৪১ ।

প্রয়োজনে যোগাযোগ করুন : ০১৭১১৮২৭৯৫৩

জেএ