চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হাজী কলোনিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৮টি গাড়ি।

রোববার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই কলোনিতে বেশ কিছু কাঁচা ঘর ও দোকানপাট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর রূপম কান্তি বিশ্বাস।

তবে আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

এমবি