ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকায় লাইনচ্যুত হওয়া হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। এতে ৬ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনেটি রাত আড়াইটার দিকে ভাওয়াল গাজীপুর পৌঁছালে ট্রেনের পেছন দিকের ৪ নম্বর বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এমই





