অমর একুশে বইমেলা উপলক্ষে তিনস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, এবারের বইমেলায় জঙ্গি সংশ্লিষ্ট কিংবা ধর্ম-বিদ্বেষ তৈরি করতে পারে এমন কোনো বই প্রকাশ ও বিক্রি হচ্ছে কি না তা বাংলা একাডেমি দেখবে। এরপর ডিএমপি এ বিষয়ে নজরদারি রাখবে। এ ধরনের বই প্রকাশ ও বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বইমেলার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত বিষয়ে শঙ্কাবোধ করলে যে কোনো লেখক, প্রকাশক চাইলে নিরাপত্তা পাবেন।
এমএনজে





