লক্ষ্মীপুরে সদর উপজেলার বশিকপুর এলাকায় সিএনজি থেকে এক মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে একই ইউনিয়নের হোগল ডহরী এলাকার একটি বাসা থেকে ওইছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহির হোসেন, মামুন ওকালা মিয়া নামে তিনজনকে আটককরে পুলিশ। চারজনকে আসামি করে সদরথানা পুলিশের কাছে একটি মামলা করেছে ওই মাদরাসা ছাত্রী।
পুলিশ ওনির্যাতিত ছাত্রীর পরিবার জানায়,সদরের দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়ার নিজ বাড়ি থেকে বুধবার সকালে রকিমপুর বোনের বাড়ি বেড়াতে যায় ওই মাদরাসাছাত্রী।একইদিন বিকেলে বোনের বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। এসময় বশিকপুর মাদরাসা এলাকায় পৌঁছলে সন্ত্রাসী জহির হোসেন,মামুন, কালা মিয়া ও আনোয়ার হোসেন সিএনজি অটোরিকশার গতিরোধ করে জোরপূর্বক মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ওইছাত্রীকে।
পরে হোগল ডহরীর এলাকার একটি বাসায় তাকে আটকে রেখে রাতভর গণধর্ষণ করে তারা।খবর পেয়েসদর থানা পুলিশ ওই বাসা থেকেছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে সদর থানা পুলিশের কাছে জহির হোসেন, মামুন হোসেন, কালা মিয়া ও আনোয়ার হোসেনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন
দমন আইনে একটি মামলা দায়ের করেন।লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আস ম মাহাতাব উদ্দিন জানান, গণধর্ষণের
ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি আনোয়ারকে গ্রেফতারের অভিযান চলছে।
জেড





