প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার চাইলেন সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন। তিনি বলেন,আপনারা সবার মন্ত্রী, আপনাদের কাছে অনুরোধ এ ঘটনার সুষ্ঠু বিচার করুন। আমার বাবা-মা দুইজনই মারা গেছেন। এখন আমরা এতিম হয়ে পড়েছি। আমি আপনাদের কাছে বাবা হত্যার বিচার চাই।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান । জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের ‘হত্যাকারী’ বারডেমের চিকিৎসকদের গ্রেফতার ও শাস্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বারডেমের চিকিৎসকদের সমালোচনা করে তিনি বলেন,‘ভুল চিকিৎসা’ দিয়ে বাবাকে ‘হত্যা’ করা হয়েছে। যারা ‘হত্যা’ করেছেন তারাই উল্টো আমাদের বিরুদ্ধে লাঞ্ছনা ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগ তুলেছেন।’
ফারহানা বলেন,‘আমার বাবা ১৩ তলায় চিকিৎসাধীন ছিলেন। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ ৫ম তলায় ভাঙচুরের অভিযোগ করেছেন। পুলিশ-র্যা ব ঘটনার সময় উপস্থিত ছিল। ভাঙচুর করা হলে প্রশাসন দেখল না কেন?’
মানববন্ধনে সিরাজুল ইসলামের ছেলে শাহরিয়ার হোসেনসহ তার আত্মীয়রা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ
[/b]