কক্সবাজারের টেকনাফে আবারও ৪০ হাজার ইয়াবা পিচ একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় বিজিবির বিওপির নায়েব সুবেদার বজলুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফগামী গাড়িটি সংকেত দিলে ড্রাইভার ও যাত্রী গাড়িটি রেখে পালিয়ে যায়। এতে কাউকে চিনা সম্ভব হয়নি। তবে বিজিবি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
গাড়ির কাগজপত্র দেখে মালিক এবং ড্রাইভারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে ইয়াবা ও অটোরিকশাটি টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





