বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব আলহাজ্ব আবুল ফজল রাজু বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই দেশ নিন্মমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ৬ টায় ধামছি-পিংলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে বর্তমানে ব্যাপক উন্নয়ন হচ্ছে । তাঁর নেতৃত্বেই আওয়ামীলীগ তিনবার ক্ষমতায় এসেছে । আওয়ামী লীগের শাসন আমলেই দেশের আথ সামাজিক উন্নয়েনর নতুন মাত্রা সুচিত হয়েছে । ইতোমধ্যে দেশ নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে । শেখ হাসিনার হাত দিয়েই দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে । তাঁর নিদেশনা অনুয়ায়ী সোনার বাংলা গড়ার লক্ষে আমাদের সবাইকে এক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলমের নামে রাস্তার নামকরণের দাবি করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ধামছি-পিংলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গোবিন্দপুর দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি জনাব সৈয়দ মারফত আলী , ফাতেমা বেগম (মলি), মো: রফিকুল ইসলাম , মো: মেহেদী হাসান (সুমন), মো: মনির হোসেন প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিদ্যালয়ের কৃতি শিক্ষাথীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আজাদ/জারিফ